বাউফলে ডিজিটাল ভ’মি জরিপ

কহিনুর বাউফল পটুয়াখালী সংবাদ দাতা ঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় ডিজিটাল ভ’মি জরিপ উদ্বোধন হয়েছে। ০৬ ফ্রেরুয়ারী বুধবার সকাল ১১টায় উপজেলার বীরপাশা মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাসে স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার লোকজনের উপস্থিতিতে এ উদ্বোধনী সভার আয়োজন করা হয়।বাউফল উপজেলার ০৬ নং কনকদিয়া ইউপি চেয়ারম্যান মোঃ শাহীন হাওলাদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পিযুষ চন্দ্র দে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিয়ারা সেটেলমেন্ট অপারেশন এর চার্জ অফিসার মোঃ মনিরুল ইসলাম, উপ-সহকারী সেটেলমেন্ট অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, কনকদিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ ইউসুফ আলম হাওলাদার, বীরপাশা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম প্রমূখ।
সভায় বক্তারা ডিজিটাল ভ’মি জরিপের সুফল সম্পর্কে ব্যাপক আলোচনা করেন। এসময় তারা লোকজনের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।