কহিনুর বাউফল পটুয়াখালী সংবাদ দাতা : সারা দেশের ন্যায় পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় প্রশাসনের আয়োজনে ৪অক্টোবর রোজ বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে তিনদিন ব্যাপী ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা শুরু হয়েছে।সকাল ১০টায় প্রধান মন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে একযোগে এ মেলার উদ্বোধন করেন।উদ্বোধনের পর উপজেলা নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দে বাউফল এর সভাপতিত্বে উপজেলা চত্বর মুক্তিযোদ্ধা মে সরকারের বিভিন্ন উন্নয়ন নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন,উপজেলা ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন,ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান,কৃষি কর্মকর্তা অর্পূব লাল সরকার, সাবেক ভাইস চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা সামসুল আলম মিয়া, কৃষি সম্প্রসারন কর্মকর্তা আরাফাত রহমান, সমবায় অফিসার কামরুল হাসান প্রমুখ ।এ ছাড়াও মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থী,সরকারি কর্মকর্তা কর্মচারি,সুধী ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন ।


