কহিনুর বাউফল (পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারন অধিদফতরের আয়োজনে তিন দিন ব্যাপী ফলদ বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। ২২.০৭.১৮ ইং তারিখ রোজ রবিবার সকাল ১১ টার সময় উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের চীফ হুইপ আ,স,ম ফিরোজ, এমপি। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে একটি বর্নাঢ্য র্যালী উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা পিজুস চন্দ্র দে এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান, বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা সামসুল আলম মিয়া, চীফ হুইপ এর একান্ত ব্যাক্তি গত সহকারি আনিচুর রহমান ,উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা অপুর্ব সরকার প্রমুখ।


