কহিনুর বাউফল পটুয়াখালী সংবাদ দাতা ঃ পটুয়াখালী জেলার বাউফলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা ভাংচুরের ঘটনা ঘটে। এতে আলতাফ রাড়ী(৭০) ও তার ছেলে কবির রাড়ী(৩৫) আহত হয়।
জানা যায়, ০২ ফ্রেরুয়ারী শনিবার বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের ধানদী গ্রামের আলতাফ রাড়ী খড়-কুটার স্তম্ব(কুট) দিতে গেলে তার আপন ভাই মো: আলাউদ্দিন রাড়ী ও তার স্ত্রী মোর্শেদা বেগম বাধা দেয়। এনিয়ে নিজেদের মধ্যে কথা কাটাকাটি হয়।
০৩ ফ্রেরুয়ারী রবিরাব আলাউদ্দিনসহ তার দু-ছেলে মো: সোহাগ ও আরিফ পরিকল্পিত ভাবে আলতাফ ও ছেলে কবিরের উপর হামলা ও বসত ঘর ভাংচুর করে। হামলায় আলতাফ ও তার ছেলে কবির আহত হয়ে বাউফল উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন। এঘটনায় বাউফল থানার এস আই আনোয়ার ঘটনাস্থল থেকে মো: সোহাগ(২৮)কে গ্রেফতার করে।


