বাউফলে দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ

কহিনুর বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা ডিসিআই ও আরএসসির যৌথ উদ্যোগে এবং আইএফআইসি ব্যাংকের অর্থায়নে প্রায় ১৭০০ দুঃস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।১০,০১,২৩ইং তারিখ রোজ  মঙ্গলবার উপজেলার কালাইয়া বন্দরে আরএসসি কার্যালয়ে কম্বল বিতরণ কর্মসূচীর উদ্বোধণ করেন বাউফলের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলআমিন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়সাল আহমেদ, সিরাজুল ইসলাম ও প্রভাষক কবিরুজ্জামান প্রমুখ।
এদিকে গ্রামীণ ব্যাংক বরিশাল জোনের উদ্যোগে ১৫০জন সংগ্রামী (ভিক্ষুক) সদস্যর মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার থেকে গ্রামীণ ব্যাংক বরিশাল অঞ্চলের ব্যবস্থাপক একেএম সাইদুর রহমানের তত্ত্বাবধানে বরিশাল সদর, গৌরনদী, ঝালকাঠী, বানারীপাড়া, মুলাদী, উজিরপুর ও বাকেরগঞ্জ এরিয়ার ৭৬টি শাখার সংগ্রামী সদস্যদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় এরিয়া ম্যানেজার ও সংশ্লিষ্ট শাখার ব্যবস্থাপকসহ স্থাণীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।