বাউফলে দুই কাউন্সিলর প্রার্থীর পাল্টাপাণ্টি অভিযোগ!

কহিনুর বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বাউফল পেীরসভার নির্বাচনকে কেন্দ্র করে দুই কাউন্সিলর প্রার্থীদের পাল্টাপাণ্টি অভিযোগ।বুধবার দুপুর ১২টার দিকে বাউফল প্রেসকা¬বে ৭ নং ওয়ার্ড়ের কাউন্সিলর প্রার্থী নুরুল হক মাস্টার পক্ষ থেকে তার প্রতিদ্ব›িদ্ব প্রার্থী শিবলী সাদিকের বিরুদ্ধে নির্বাচনী প্রচারণা কাজে বাঁধা প্রদানের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে প্রতিদ্ব›িদ্ব প্রার্থী শিবলী সাদিকের বিরুদ্ধে অভিযোগ করে লিখিত বক্তব্য পাঠ করেন কাউন্সিলর প্রার্থী নুরুল হক মাস্টার। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, আগামী ৩১ জানুয়ারী ২০২২ রোজ সোমবার বাউফল পৌরসভা নির্বাচনে বাউফল পৌরসভা ৭ নং ওয়ার্ড সাধারণ সদস্য (কাউন্সিলর উটপাখি মার্কা) প্রার্থী শিবলি সাদেক জনগনের সাথে কোন ধরনের সম্পৃক্ততা না থাকায় ও জনপ্রিয়তা শূন্যের কোঠায় থাকায় তিনি নির্বাচনী জয়ের কথা বাদ দিয়ে নির্বাচনকে বানচাল ও বিতর্ক করার জন্য নানা ধরনের কুটকৌশল ও অপপ্রচারের আশ্রয় গ্রহন করেছেন। তার ফেইসবুকে প্রোফাইলে সম্প্রতি একটি ভিডিও প্রচার করেন।

যা সম্পূর্ণ অসত্য বানোয়াট ভিত্তিহীন। প্রার্থী শিবলি সাদেক নির্বাচনী আচরনবিধি লঙ্গন করে বিভিন্ন ইউনিয়ন ও পৌর শহরের অন্য ওয়ার্ডের লোকজন নিয়ে শোডাউন করে এবং ভোটারদের ভিতর আতঙ্ক ছড়ায়। তাছাড়া একাধিক মাইক ব্যবহার করে । সংবাদ সম্মেলনে আরো জানান, উল্লেখিত বিষয়ে উপজেলা নির্বাচন অফিসার এবং বাউফল থানা অফিসার ইনচার্জ বরাবরে লিখিত অভিযোগ করেন। আয়োজিত সম্মেলনে উপজেলায় কর্মরত বিভিন্ন প্্িরন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অপর দিকে গত সোমবার সন্ধ্যার দিকে বাউফল প্রেসক্লাবে উপস্থিত হয়ে সাংবাদিকদের কাছে মেীখিক ভাবে প্রতিদ্ব›িদ্ব প্রার্থী নুরুল হক মাস্টারের বিরুদ্ধে নির্বাচণী আচরন বিধি লঙ্গনসহ বিভিন্ন বিষয় অভিযোগ করে সাংবাদিকদের সহযোগীতা চেয়েছেন (কাউন্সিলর উটপাখি মার্কা) প্রার্থী শিবলি সাদেক। তিনি অভিযোগ করে বলেন, তাকে ভোটারেেদর সাথে দেখা করতে বাধা দেওয়া হচ্ছে। রোববার তার দুলাভাইকে বোতল মার্কার প্রার্থী নুরুল হক মাস্টারের লোকজন মারধর করেছে। তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে।

দুই প্রার্থীর প্রশাসনের কাছে একই দাবী নির্বাচন যাতে সুষ্ট ও নিরপেক্ষ হয় । ভোটরা যাতে ভোট কেন্দ্রে এসে ভোট দিতে পারে সে পরিবেশ বর্জায় রাখা ।