কহিনুর বাউফল(পটুয়াখালী) সংবাদ দাতা ঃ “চারপাশে ময়লা নাই, এমন একটা দেশ চাই” এই শ্লোগানকে সামনে রেখে পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় দেশটাকে পরিস্কার রাখি দিবস-২০১৮ উপলক্ষে এক র্যালী অনুষ্ঠিত হয়েছে। ১৫ সেপ্টেম্বর রোজ রবিবার বেলা ১১টায় র্যালীটি বাউফল সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র্যালী শেষে ”পরিবর্তন চাই” সংগঠনের কর্মীরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ ও মূল সড়কের দুই পাশের নোংরা আবর্জনা পরিস্কার পরিচ্ছন্ন কাজে অংশ গ্রহন করে।


