কহিনুর বাউফল (পটুয়াখালী) সংবাদ দাতা ঃ বাউফল উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। জাতীয় জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ আলহাজ্ব আ.স.ম.ফিরোজ এমপি উপস্থিতিতে সংশ্লিষ্ট চেয়ারম্যান দায়িত্ব গ্রহন করেন।
রবিবার বিকাল ৩ টার দিকে নব নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবদুল মোতালেব হাওলাদারের সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের দায়িত্ব ও কর্তব্য এবং বর্তমান সরকারের সাফল্য তুলে ধরে বক্তব্য রাখেন, জাতীয় জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ আলহাজ্ব আ.স.ম.ফিরোজ এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাউফল সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ শামসুল আলম মিয়া, দশমিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল আজিজ, ইউ,এন,ও শুভ্রা দাস, সাংবাদিক অতুল কুমার পাল, জেলা পরিষদ সদস্য জহির উদ্দিন বাবর, কালাইয়া রব্বানিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আবদুল হাই প্রমুখ। দোয়া পরিচালনা করেন,বাংলা বাজার জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব হাফেজ মোঃ মাসুম বিল্লাহ। অনুষ্ঠানে উপজেলার সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানগন, শিক্ষক ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।


