কহিনুর বাউফল পটুয়াখালী সংবাদ দাতা ঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পটুয়াখালী-২ বাউফল আসনে আওয়ামীলীগ মনোনীত ও মহাজোটের প্রার্থীর পক্ষে আজ বৃহস্পতিবার বিকাল ৪ টায় বাউফল পাবলিক মাঠে প্রায় ৪০ হাজার লোকের সমাগমে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে ।
উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল মোতালেব হাওলাদারের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মহাজোটের নৌকার মার্কার প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জাতীয় সংসদের চীফ হুইপ বীর মুক্তিযোদ্ধা আ,স,ম ফিরোজ । এ সময় তিনি সরকারের নানা উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরেন।
তিনি বলেন, শেখ হাসিনার সরকারের আমলে দক্ষিনা ল তথা পটুয়াখালীর ব্যাপক উন্নয়ন হয়েছে । রাস্তাঘাট,ব্রীজ,কালভার্ট,পায়রা সমুদ্র বন্দর,বিদ্যুৎ কেন্দ্র সহ নানা উন্নয়ন মূলক কাজ হয়েছে। আবার আওয়ামীলীগ ক্ষমতায় আসলে পটুয়াখালী পর্যন্ত রেল লাইন হবে । এই আসনে আপনারা আমাকে ০৬ বার নির্বাচিত করেছেন। বাউফলের প্রতিটি রাস্তা পাকা করেছি , শতভাগ বিদুতায়িত করেছি, মাদক ও সন্ত্রাস মুক্ত করেছি। আশা করি উন্নয়নের এই অগ্রযাত্রাকে চলমান রাখতে আগামী ৩০ তারিখ পূনরায় নৌকায় ভোট দিয়ে বিজয়ী করবেন ।
সভায় আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যান সম্পাদক রায়হান সাকিব, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু,চেয়ারম্যান ইব্রাহিম ফারুক, ফয়সাল আহম্মেদ মনির মোল্লা, জেলা পরিষদের সদস্য হারুন অর-রশিদ খান,যুবলীগ নেতা ইব্রাহিম খলিল প্রমুখ ।


