বাউফলে পাঁচ জুয়ারি গ্রেফতার,পাঁচ হাজার টাকা জড়িমানা !

কহিনুর বাউফল(পটুয়াখালী)সংবাদদাতা ঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বাউফল পৌরশহরের শহিদুল (৩৫), আলী হোসেন (৩৫),হেলাল সিকদার (৪২), বশির উদ্দিন (৩৮) হানিফ সিকদার (৪৫) নামের ৫ জুয়ারিকে গ্রেফতার করেছে পুলিশ। পরে থানা পুলিশ উপজেলা ভ্রাম্যমান নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিচুর রহমান বালি কোর্ট হাজির করলে ৫ জনকে প্রত্যেককে ১হাজার করে ৫ হাজার টাকা জড়িমানা করেন ছেড়ে দেন । গতকাল সোমবার রাতে পৌর শহরের ৭নং ওয়ার্ডের আপেল ফিরোজ নামের এক বাড়িওয়ালার রুম থেকে গ্রেফতার করে।
জানাগেছে, গতকাল সোমবার রাতে স্থাণীয় বাড়িওয়ালা আপেল ফিরোজের একটি রুমে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ৫জন জুয়ারিকে গ্রেফতার করে । গ্রেফফতার কৃত শহিদুল (৩৫), আলী হোসেন (৩৫), হেলাল সিকদার (৪২),বশির উদ্দিন (৩৮) হানিফ সিকদার (৪৫)কে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিচুর রহমান বালি মোবাইল কোর্টে হাজির করলে বিজ্ঞা আদালত ৫জনের প্রত্যেককে ১হাজার করে ৫ হাজার টাকা জড়িমানা করেন ।