কহিনুর বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালী জেলার বাউফলে পানিতে ডুবে স্বপ্না (১০) নামে এক কন্যা শিশু মারা গেছে।ঘটনাটি ঘটেছে, ০৫.০৭.১৮ ইং তারিখ রোজ বৃহসপতিবার সকাল সাড়ে ৯ টার দিকে বাউফল উপজেলার গোসিংগা গ্রামে।
জানাগেছে, গোসিংগা পল্লী বিদ্যুৎ থেকে ২ কিলোমিটার দক্ষিন দিকে শিপন খলিফার কন্যা স্বপ্না খালের পাড়ে বাড়ি থাকায় খালে পড়ে গিয়ে জোয়ারের পানিতে ভেসে যায়। অনেক খোঁজাখোজির পরে বাড়ির থেকে আধা কিলোমিটার দূরে অন্যঘাটে তার মৃত্যু লাশ ভাসমান অবস্থায় পাওয়া যায়।


