কহিনুর বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় নানা বাড়ী বেড়াতে এসে এক স্কুল ছাত্র পানিতে ডুবে মারা গেছে। ০১,১০,২২ইং তারিখ রোজ শনিবার সকালে ৯নং নাজিরপুর ইউনিয়নে ওই ঘটনা ঘটেছে। মৃত্যু তাহমিদ হক (১৪) বরিশাল জেলা স্কুলের ষষ্ঠ শ্রেনীর ছাত্র।
জানা গেছে, উপজেলার ধূলিয়া ইউনিয়নের জামালকাঠী গ্রামের নিজামুল হকের পুত্র তাহমিদ হক স্কুল বন্ধ হওয়ায় নাজিরপুর ইউপির নিজ তাঁতেরকাঠী গ্রামে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে নানা বাড়ীতে বেড়াতে আসেন। শনিবার সকাল ১০টার দিকে সমবয়সীদের সাথে ওই বাড়ীর পুকুরে গোসল করতে নেমে ডুবে যায়। কিছুক্ষণের মধ্যে উদ্ধার করে বাউফল হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের ডা. নুরজাহান তাকে মৃত ঘোষনা করে।


