কহিনুর,বাউফল(পটুয়াখালী) সংবাদ দাতাঃ সারা দেশের ন্যায় পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় মাদক সেবন ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশের অভিযান শুরু হলে চিহ্নিত মাদক ব্যবসায়ীরা গা-ডাকা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রধানমন্ত্রীর নির্দেশে মহা পুলিশ পরিদর্শকসহ উর্ধ্বতন কর্মকর্তাদের ব্যাপক তৎপরতার মুখে মাদক প্রতিরোধে বাউফল পুলিশও ব্যাপক তৎপরতা শুরু করে। ফলে তালিকাভ’ক্ত মাদক ব্যবসায়ীরা নিজেদের আস্তানা ছেড়ে নিরাপদ আশ্রয়ে গা-ডাকা দিয়েছে । সূত্রে জানা যায়, থানায় মাদক ব্যবসায়ীদের একটি তালিকা চুড়ান্ত করার পর গ্রেফতার অভিযান শুরু হলে চিহ্নিত মাদক ব্যবসায়ীরা সকলেই আতœগোপনে চলে যায়। বন্দুক যুদ্ধে দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী নিহতের খবরে বাউফলের চিহ্নিত অনেক মাদক ব্যবসায়ী লাপাত্তা হয়ে গেছে। তবে অভিযোগ রয়েছে বর্তমানে চিহ্নিত কিছু মাদক ব্যবসায়ী প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, মাদক ব্যবসায়ীরা খুব দাপটের সাথেই গোপনে চালিয়ে যাচ্ছে তাদের মাদক ব্যবসা। এক্ষেত্রে কেউ কেউ বলছেন-পুলিশের ধরপাকড়ের বিষয়টি আগেই আচঁ করতে পেড়েছে চিহ্নিতরা। ফলে বড় বড় মাদক ব্যবসায়ীরা আগে ভাগেই কেটে পড়েছেন। এখন যাদেরকে গ্রেফতার করা হচ্ছে তারা খুঁচরো বা চুনোপুটি ব্যবসায়ী । এ ব্যাপারে বাউফল থানার ওসি মনিরুল ইসলাম বলেন , মাদকের বিরুদ্ধে পুলিশ সবসময় জিরোটলারেন্সএ রয়েছে। মাদকের সাথে যেই জড়িত থাকুক না কেন পুলিশ কাউকে ছাড় দিবে না। তাই মাদক বিক্রেতা ও সেবনকারীদের প্রতিনিয়ত অভিযানের মাধ্যমে গ্রেফতার করা হচ্ছে।


