বাউফলে পৌরসভা কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতী!

কহিনুর বাউফল (পটুয়াখালী) সংবাদ দাতা ঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বাউফল পৌর সভার কর্মকর্তা-কর্মচারীগণ কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক ০১জুলাই সোমবার সকাল ৯ টা থেকে কর্মবিরতী পালন করে যাচ্ছেন। তাদের এ কর্মসূচী বিকেল ৫ টা পর্যন্ত চলমান থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বাংলাদেশ পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েশন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক রাস্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা, পেনশন এবং সম্মানীভাতা প্রদানসহ সরকারী কর্মকর্তা কর্মচারীদের মতোই সকল সুযোগ-সুবিধা প্রদানের দাবিতে এই কর্মসূচী পালন করা হচ্ছে।
বাউফলে এই কর্মসূচী পালনকালে বক্তব্য রাখেন, সহকারী প্রকৌশলী মো.আতিকুল ইসলাম, পৌর সচিব মো. মাঈনুর হক, উপসহকারী প্রকৌশলী মো. মাইনুল ইসলাম, প্রধান সহকারী আবু আবদুল্লাহ, দেলোয়ার হোসেন প্রমূখ।