বাউফলে প্রথম ধাপে ৯ ইউনিয়ন পরিষদে নির্বাচন

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি ঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় পৌরসভা বাদে ১৫ টি ইউনিয়নের মধ্যে প্রথম ধাপে ৯ ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১১ এপ্রিল। বাউফল নির্বাচন অফিস সূত্রে জানা গেছে,প্রথম ধাপে উপজেলায় ৯টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউনিয়ন গুলোহলো,কাছিপাড়া,কালিশুরি,কেশবপুর,ধূলিয়া,কনকদিয়া,বগা,কালাইয়া,আদাবাড়িয়া ও চন্দ্রদ্বীপ। ৬ ইউনিয়নের নির্বাচন পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে।

বাউফল উপজেলা নির্বাচন অফিসার মো.সেলিম রেজা বাউফল প্রতিনিধিকে বলেন, ইতিমধ্যে প্রথম ধাপে যে সমস্ত ইউপিতে নির্বাচন হবে তার তালিকা তিনি পেয়েছেন। স্থানীয় সরকারের চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে নির্বাচন হবে।বগা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইভিএমে ভোট হবে। বাকী ইউনিয়ন পরিষদ নির্বাচন র্পূবের ন্যায় অনুষ্ঠিত হবে।তিনি আরো বলেন,সরকার অবাধ,সুষ্ঠ ও গ্রহনযোগ্য নির্বাচন করতে সব ধরনের পদক্ষেপ নিয়েছেন।