কহিনুর বাউফল(পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় বাংলাদেশ আ’মীলীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেন্দ্রীয় ছাত্রদলের হত্যার হুমকি এবং দেশব্যাপি জামাত-বিএনপি’র সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় আ’মীলীগের ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে স্থানীয় এমপি ও সরকারী প্রতিষ্ঠান কমিটির সভাপতি সাবেক চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা আ স ম ফিরোজ এর নির্দেশে শনিবার বিকাল ৫ ঘটিকার সময় উপজেলা যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আ’মীলীগের দলীয় কার্যালয় জনতা ভবন থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পেীরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ডাক বাংলো সামনে ইলিশ চত্বরে শেষ হয়। এরপর উপজেলা যুবলীগের সভাপতি শাহজাহান সিরাজ এর সভাপতিত্বে ইলিশ চত্বরে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হারুন অর রশিদ,উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ও কালাইয়া ইউপি চেয়ারম্যান ফয়সাল আহম্মেদ,সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল,পেীরযুবলীগের সভাপতি মামুন খান, স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক রিয়াজ সিকদার,স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক ও চন্দ্রদ্বীপ ইউপির চেয়ারম্যান আলকাছ মোল্লা প্রমুখ।


