বাউফলে ফ্রি চিকিৎস্যা সেবার উদ্বোধন

কহিনুর বাউফল পটুয়াখালী সংবাদ দাতা ঃ পটুয়াখালী বাউফলের কালাইয়া মোস্তফা-সেতারা ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী ১হাজার রোগীকে ফ্রি চিকিৎস্যা সেবা দেওয়া হয়েছে।

২১ নভেম্বর বুধবার সকাল ৮ ঘটিকায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের পরিচালক (স্বাস্থ্য) ডা: মো: মাহবুবুর রহমান এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

১০জন চিকিৎস্যক, মেডিসিন, হৃদরোগ, গাইনি, ডায়বেটিক, নাক কান গলা, শিশু, মুখ ও দন্ত রোগের সেবা প্রদানে অংশ গ্রহন করেন।

এসময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা ও সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ফয়সাল আহম্মেদ উপস্থিত ছিলেন।