বাউফলে বাবা ও ছেলেকে কুপিয়ে জখম

কহিনুর বাউফল পটুয়াখালী সংবাদ দাতা ঃ পূর্ব বিরোধের জের ধরে পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় বাবা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। মঙ্গলবার রাতে উপজেলার ১১ নং দাসপাড়া ইউনিয়নের দাসপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বাবা মো. চাঁন মিয়া ছেলে মো. বাদল বর্তমানে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, সম্প্রতী দাসপাড়া গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়। বিষয়টি স্থানীয় ভাবে মিমাংশা করে দেওয়া হলেও, মঙ্গলবার সন্ধা সাতটার দিকে প্রতিপক্ষের মনজু হাওলাদার, বেল্লাল, জহির মাষ্টার ও শিমুলসহ বেশ কয়েকজন দুর্বৃত্ত¡ দেশিও অ¯্র ও লাঠিসোটা নিয়ে চানঁ মিয়ার বাড়িতে ঢোকে। এক পর্যায়ে চাঁন মিয়াকে বেধরক মারধর করে ধারালো দেশিও অ¯্র দিয়ে কোপ দেয়। এ সময় চাঁন মিয়ার ছেলে বাদল ঘড় থেকে বের হয়ে বাবাকে বাচাঁতে এলে তাকেও কুপিয়ে জখম করা হয়। গুরুতর আহত অবস্থায় বাবা ও ছেলেকে স্থানীয়রা উদ্ধার করে ওই রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
অবশ্য অভিযোগ অস্বিকার করেছেন অভিযুক্তরা।

এ বিষয়ে বাউফল থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) খোন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।