বাউফলে বিএনপির দলীয় সাবেক এমপি’র মনোনয়নপত্র ক্রয়

কহিনুর বাউফল পটুয়াখালী সংবাদ দাতা ঃ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহন করার জন্য প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করেছেন পটুয়াখালী-২ বাউফল উপজেলার আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদার। ২২ নভেম্বর বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা নির্বাচন অফিসার মোঃ সেলিম রেজার কাছ থেকে ওই মনোনয়নপত্র ক্রয় করেন তিনি।

দলীয় সূত্রে জানা যায়, ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান জাতীয় সংসদের চীফ হুইপ আসম ফিরোজ(এমপি)কে ১৬ হাজার ৬৩১ ভোটে হারিয়ে স্বাধীনতার পর সর্বপ্রথম এ আসনটি বিএনপি’র হাতে তুলে দেন শহিদুল আলম। এরপর ২০০৮ সালে মনোনয়ন পেলেও মামলা জটিলতায় অংশ নিতে পারেননি তিনি। বিকল্প প্রার্থী হিসাবে মনোনয়ন পান শিল্পপতি এ.কে.এম ফারুক আহম্মেদ তালুকদার। নির্বাচন পরবর্তী বিএনপির নেতৃত্ব চলে যায় ফারুক আহম্মেদ তালুকদারের কাছে। পরে ২০১০ সালে শহিদুল আলম তালুকদার ও তাঁর সমর্থিতদের বাদ দিয়ে গঠন করা হয় উপজেলা বিএনপি’র কমিটি । ওই কমিটিতে ফারুক আহম্মেদ উপজেলা বিএনপি’র সভাপতি হন। এতে নেতৃত্ব সংকটে পড়ে যায় বিএনপির।

বিষয়টি বুঝতে পেরে গত ২৫ অক্টোবর দলের মহাসচিব শহিদুল আলম তালুকদারকে গুলশান কার্যালয়ে ডেকে সভা করেন। মহাসচিবের সঙ্গে তাঁর ওই বৈঠকের পর বিএনপি কর্মীরা চাঙ্গা হয়ে ওঠে বাউফল উপজেলার। তিনি বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তাঁর অনুসারীদের দাবি শহিদুল আলম তালুকদারই বিএনপি থেকে মনোনয়ন পাবেন। তিনি ব্যতীত এ আসন উদ্ধার করা অসম্ভব না। এর কারণ জানতে চাইলে শহিদুল আলমের ব্যাক্তি কেন্দ্রিক ও অ ল ভিত্তিক রিজার্ভ ভোট ব্যাংক রয়েছে বলে এ প্রতিনিধিকে জানান নেতাকর্মীরা।