বাউফলে বিএনপি’র ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কহিনুর বাউফল(পটুয়াখালী) সংবাদ দাতা ঃ বিএনপির ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী ও চেয়ার পার্সন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় আলোচনা সভা ও দোয়া মিলাদের আয়োজন করেছে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন। ০১ সেপ্টেম্ভর রোজ শনিবার বেলা ১১টায় উপজেলা বিএনপি কার্যালয়ে পৌর বিএনপি সাধারণ সম্পাদক কাউন্সিলর হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি সিনিয়র সহ সভাপতি শাহজাদা মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সেচ্ছাসেবক দল সভাপতি মোঃ শাহজাহান মিয়া, উপজেলা যুবদল সভাপতি হাসান মাহমুদ মঞ্জু ও উপজেলা ছাত্রদল আহবায়ক মোহাম্মদ আলী । বক্তারা প্রতিহিংসার বিচারে বন্দি গনতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রতিক বিএনপি চেয়ার পার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি জানান।