বাউফলে বিভিন্ন ফার্মেসিতে মোবাইল কোর্ট

কহিনুর বাউফল পটুয়াখালী সংবাদ দাতা ঃ: পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বিভিন্ন ফার্মেসিতে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন বাউফল উপজেলা নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দে এবং পটুয়াখালী জেলা ড্রাগ সুপার অদিতি স্বর্ণা । এসময় ফার্মেসি গুলোতে মেয়াদোত্তীর্ণ, বিক্রয় নিষিদ্ধ ঔষধ ও ফিজিশিয়ানস স্যাম্পল রাখার দায়ে অর্থদন্ড করা হয়।১৯ ফ্রেরুয়ারী মঙ্গলবার বেলা ১১.৩০ মিনিটের দিকে পৌর শহরের বিভিন্ন ফার্মেসিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সংশ্লিষ্ট সুত্রে জানাগেছে, বাউফল পৌর শহরের মেসার্স নুহা ফার্মেসি ও জনতা ফার্মেসিতে মেয়াদহীন, বিক্রয় নিষিদ্ধ ও ফিজিশিয়ানস স্যাম্পল রাখায় প্রত্যেককে ৫,০০০ (পাঁচ হাজার) টাকা করে মোট ১০,০০০ (দশ হাজার টাকা) অর্থদন্ড করা হয়। এছাড়া শহরের গোলাবাড়ির মোড়ে একটি বেকারির দোকানকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত করার দায়ে ২০,০০০ (বিশ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করা হয়। জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।