কহিনুর বাউফল পটুয়াখালী সংবাদ দাতা ঃ “জাতীয় অধিকার কায়েমে দুর্নীতিবাজদের বিরুদ্ধে দ্রæত আইনের প্রয়োগ চাই” প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় বিশ্ব মানবাধিকার দিবস-২০১৮ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে ১০ ডিসেম্বর সোমবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দে এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে বাউফল প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়। মানবাধিকার কমিশন উপজেলা শাখার সভাপতি লুৎফর রহমানের সভাপত্বিতে ও সাধারণ সম্পাদক অহিদুজ্জামান ডিউকের স ালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাংবাদিক ও বিশিষ্ট মানবাধিকার কর্মী অধ্যাপক আমীরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদস্য প্রভাষক নাজমুন নাহার, পৌর শাখার সভাপতি মুঃ ওহিদুজ্জামান সুপন, সফিকুল ইসলাম সিপন ও দৈনিক প্রথম আলোর বাউফল প্রতিনিধি এবিএম মিজানুর রহমান। এসময় উপজেলা ও পৌর শাখার মানবাধিকার কর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


