বাউফলে বেওয়ারিশ লাশ নিয়ে বিপাকে পুলিশ

কহিনুর বাউফল পটুয়াখালী সংবাদ দাতা ঃপটুয়াখালী জেলার বাউফল উপজেলায় অজ্ঞত পরিচয়ের একটি লাশ নিয়ে বিপাকে পরেছে পুলিশ। ১৫ ডিসেম্বর শনিবার সকালে উপজেলার ১০ নং কালাইয়া ইউিিনয়নের তুলাতলা বাজারে এ ঘটনা ঘটেছে। সূত্র জানায়, উপজেলার কালাইয়া ইউপির তুলাতলা বাজারের একটি মুদি মনোহরি দোকানের সামনে সকাল অনুমান ৬টায় একজন মহিলার (৫০) মৃত দেহ পরে থাকতে দেখে স্থানীয়রা থানাকে অবহিত করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃত দেহ উদ্বার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করেন। এর মধ্যবর্তী সময়ে ওয়ারিশ এবং নিকট আত্মীয়দের খুজতে থাকে পুলিশ। মামলার ভারপ্রাপ্ত অফিসার এসআই কামরুল হাসানের অব্যাহত চেষ্টা ব্যর্থ হয়। অবশেষে পটুয়াখালী আঞ্জুমান মফিদুল ইসলাম এর কাছে হস্তান্তর করা হলে লাশটি বেওয়ারিশ হিসাবে তাদের গোরস্থানে দাফন করা হয়। সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা ও বাজারের মুদি ব্যবসায়ী ফজলুল হক জানান, ৫০ বছর বয়সি ভারসম্যহীন মহিলা মৃত্যুর কয়েকদিন আগে অত্র এলাকায় আসে। কেউ খেতে দিলে খাবার খেত নতুবা বাজারের ভিতরে ঘোরাফেরা করতো। বাউফল থানার অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় কালাইয়া ইউপির চৌকিদার আবুল কাশেম বাদি হয়ে বাউফল থানায় একটি অভিযোগ দায়ের করেন। যাহার অপমৃত্যু মামলা নং ১৭/২০১৮।