বাউফলে ব্যবসায়ী আলমগীর আকন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

কহিনুর বাউফল পটুয়াখালী সংবাদ দাতা :  পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ১নং কাছিপাড়া ইউনিয়নের কারখানা গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর আকন হত্যা মামলার দ্রæত বিচার ও খুনিদের ফাঁসি সহ হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধন করেছে এলাকাবাসি। গতকাল শনিবার বেলা ১১ টায় বাউফল কাছিপাড়া সড়কে ঘন্টাব্যাপী চলে এ মানববন্ধন। মানববন্ধনে নিহতের পরিবার খুনি জুলহাস ও তার সহযোগীদের দ্রæত বিচার দাবি করেন। এসময় বক্তরা জানান, আসামীরা উচ্চ আদালত থেকে জামিনে এসে মামলা তুলে নেওয়ার জন্য পরিবারটিকে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করছে। আসামীরা আদালতে কর্মরতদের কাছে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ধরনা ধরলেও তারা কোন কর্ণপাত করছেন না। শুধু কালক্ষেপন করছে। উল্লেখ্য ২০১৪ সালের ১৪ জানুয়ারী রাত ১০টার সময় কাছিপাড়া ইউপির মুন্সি বাজারের ব্যবসা প্রতিষ্ঠান থেকে টাকা বিকাশ করার কথা বলে পার্শ্ববর্তী নদির পারে নিয়ে যাওয়া হয় আলমগীরকে। সেখানেই পূর্ব থেকে ওৎ পেতে থাকা জুলহাস ও তার ৬জন সহযোগী আলমগীরের কাছে ১ লক্ষ টাকা দাবি করে এবং সকালে দেওয়ার কথা বলে। রাজি না হওয়ায় তাকে প্রথমে ইট দিয়ে মাথায় আঘাত করে নদিতে ফেলে ভাসিয়ে দেওয়া হয়। পরের দিন পুলিশ লাশ কারখানা নদি থেকে উদ্বার করে এবং নিহতের পিতা আবুল হোসেন বাদি হয়ে বাউফল থানায় অভিযুক্তদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।