কহিনুর বাউফল পটুয়াখালী সংবাদ দাতা ঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় প্রশাসন আয়োজনে ২০ নভেম¦র মঙ্গলবার সকালে ভিক্ষুকদের পূর্ণবাসন কর্মসূচী উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: মতিউল ইসলাম চৌধুরী। পটুয়াখালী জেলার নবাগত প্রশাসক মো: মতিউল ইসলাম চৌধুরী বাউফল শুভাগমন উপলক্ষ্যে মতবিনিময়, ভিক্ষুকদের পুর্ণবাসন কর্মসূচী এবং কৃষক প্রনেদনা বিনামূল্য, সার বিজ ও ক্ষুদ্র ্ঋন বিতরন করেন।
উপজেলা নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দে এর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবা উপ-পরিচালক শিলা রানী দাস, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোসাররফ হোসেন খান, মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম মিয়া বাউফল প্রেসক্লাব আহবায়ক ও জেলা পরিষদের সদস্য হারুন অর রশীদ খান। এসময় আরো উপস্থিত ছিল সকল ইউনিয়নের চেয়ারম্যানগন, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গগন ।
উপজেলা নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দে জানান, বাউফল উপজেলায় ৫শত ২০ জন ভিক্ষুক রয়েছে। তাদের পর্যাক্রমে পুর্নবাসন করা হবে। বর্তমান ৯ জন কে ব্যবসার জন্য চায়ের দোকান, মুদি দোকান ও বাচ্চাসহ গাভিন গরু এবং ২৫শ কৃষককে মাঝে সার বীজ বিতরনসহ সাড়ে ৮ লক্ষ টাকা ঘূর্নায়মান ্ঋন প্রদান করা হয়।


