কহিনুর বাউফল পটুয়াখালী সংবাদ দাতা ঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ইঞ্জিনিয়ার ফারুক আহমেদ তালুকদার মহিলা ডিগ্রী কলেজের স্হাপতি জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও আড়াই কুটি টাকা ব্যয়ে নবনির্মিত চার তলা ভবন উদ্বোধন করেন জাতীয় সংসদ চীফ হুইপ আ.স.ম ফিরোজ এমপি। ১৭ অক্টোবর রোজ বুধবার দুুপুর ২ টায় আনুষ্ঠানিক ভাবে ম্যানেজিং কমিটি সভাপতি মো: ইব্রাহিম ফারুক এর সভাপতিত্বে এ সময় উপস্হিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোসাররফ হোসেন খান, অধ্যক্ষ মমতাজ বেগম, সাবেক মুক্তিযোদ্ধ কমান্ডার মো: সামসুল আলম মিয়া, ওসি খন্দকান মোস্তাফিজুর রহমান, চীফ হুইপের এপিএস আনিচুর রহমান প্রমুখ।


