কহিনুর বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি : মাইটিভি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুমা উমেদা বেগম’র ১১ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে পটুয়াখালীর বাউফল প্রেসক্লাবে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। ০৯.০৭.১৮ ইং তারিখ রোজ সোমবার সকাল ১১ ঘটিকায় মাইটিভি প্রতিনিধি ও বাউফল প্রেসক্লাবের সম্পাদক এম অহিদুজ্জামান ডিউকের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন বাউফল থানা জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মাওলানা আবু ফয়েজ মোহাম্মদ শফিউল্লাহ। এ সময় মরহুমার বিদেহী আতœার মাগফিরাত কামনা সহ মাইটিভি পরিবার ও শুভানুধ্যায়ীদের উত্তরোত্তর সফলতা কামনা করে দোয়া করা হয়।


