কহিনুর বাউফল(পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ৭নং বগা ইউনিয়নের সাবেক যুবলীগ সভাপতি রেজাউল করিমের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মঙ্গলবার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা আওয়ামী যুবলীগ। বেলা ১১টার দিকে আওয়ামী লীগ কার্যালয় জনতা ভবনের সামনে থেকে একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ইলিশ চত্বরে গিয়ে এক প্রতিবাদ সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোসারফ হোসেন খান, সাংগঠনিক সম্পাদক ও সূর্যমনি ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চু, কেশবপুর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সালেহ উদ্দিন পিকু, কনকদিয়া ইউপি চেয়ারম্যান শাহিন হাওলাদার, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হারুন অর রশিদ খান, উপজেলা যুবলীগের সভাপতি শাহজাহান সিরাজ, সাধারণ সম্পাদক ও কালাইয়া ইউনিয়নের চেয়ারম্যান ফয়সাল আহম্মেদ মনির মোল্লা, যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল,পৌর যুবলীগের সভাপতি মামুন খান প্রমূখ।
বক্তারা গত শনিবার দিবাগত রাতে বগা ইউনিয়নের যুবলীগের সাবেক সভাপতি রেজাউল করিমের উপর সন্ত্রাসী হামলার সাথে জড়িতদের গ্রেফতারের দাবি জানান।


