কহিনুর বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা ঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি রেজাউল করিম (চুন্নু)। প াশার্ধ বয়সী আক্রান্ত ব্যক্তির গ্রামের বাড়ী ৮ নং মদনপুরা ইউনিয়নের রামলক্ষন।
পারিবারিক সূত্রে জানা গেছে, ওই ব্যক্তির করোনা উপসর্গ দেখা দিলে বরিশাল শেরেই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্টাফ নার্স হিসেবে কর্মরত স্ত্রী নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠালে বৃহস্পতিবার রাতে পরীক্ষার রিপোর্টে তাঁর কোভিড-১৯ পজেটিভ সনাক্ত হয়। পরে তিনি বরিশালের বাসাই আইসোলেশনে থেকে চিকিৎসা সেবা গ্রহন করছেন।
উল্লেখ্য,বাউফল উপজেলায় মোট ১৩ ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছিল। কালাইয়া, বাউফল, চন্দ্রদ্বীপ ও কাছিপাড়া ্ইউনিয়নের মোট ১১ ব্যক্তি প্রাতিষ্ঠানিক আইসোলেশনে থেকে চিকিৎসা সেবা নিয়ে সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছেন। ১ ব্যক্তি বরিশাল শেরে ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নতুন করে আক্রান্ত প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি হোম আইসোলেশনে চিকিৎসা সেবা গ্রহন করেছেন বলে একাধিক সূত্র জানিয়েছে।


