কহিনুর বাউফল (পটুয়াখালী) সংবাদ দাতা : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় পটুয়াখালী জেলা তথ্য অফিসের আয়োজনে ও উপজেলা প্রশাসন বাউফল এর সহযোগিতায় শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক অরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১২ সেপ্টেম্বর রোজ বুধবার বেলা ১১টায় বাউফল উপজেলা পরিষদ সভা কক্ষে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দে। জেলা সিনিয়র তথ্য অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে নারী ও শিশুর নিরাপদ স্বাস্থ্য ও স্যানিটেশন নিয়ে আলোচনা করেন ডা: আমিনুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা পরিষদ সদস্য ও বাউফল প্রেসক্লাব সভাপতি হারুন অর রশিদ খান, সাংবাদিক সোহরাব হোসেন, দেলোয়ার হোসেন, মিজানুর রহমান ও মো: অহিদুজ্জামান ডিউক। সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, মসজিদের ঈমাম, মুয়াজ্জিন, কাজি, পুরোহিত ও মহিলা জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন।


