কহিনুর বাউফল পটুয়াখালী সংবাদ দাতা ঃ পটুয়াখালী জেলার বাউফলে ইউনিয়ন ভিত্তিক মাধ্যমিক পর্যায়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শুদ্ধভাবে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। ১৪ ফেব্রæয়ারী বৃহষ্পতিবার উপজেলার পৌরসভা সহ ১৫ টি ইউনিয়নে একযোগে এ প্রতিযোগীতার আয়োজন করা হয়। উপজেলা শিক্ষা পরিদর্শক কে,এম,সোহেল রানা বলেন, শিক্ষার্থীদের শুদ্ধভাবে জাতীয় সংগীত শেখা এবং পরিবেশন করা এ প্রতিযোগীতার উদ্দেশ্য। প্রতিযোগীতায় বিজয়ী প্রতিষ্ঠান আগামী ১৬ ফেব্রæয়ারী শনিবার উপজেলা পর্যায়ে অংশগ্রহন করবে এবং উপজেলা পর্যায়ে বিজয়ী প্রতিষ্ঠান আগামী ১৮ ফেব্রæয়ারী সোমবার জেলা পর্যায়ে অংশগ্রহন করবে। জেলা পর্যায়ে বিজয়ী প্রতিষ্ঠান আগামী ২৬ মার্চ সারাদেশে একযোগে প্রধানমন্ত্রীর সাথে জাতীয় সংগীত পরিবেশন করবে।


