কহিনুর বাউফল(পটুয়াখালী) সংবাদ দাতা : বর্নাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পটুয়াখালীর বাউফল উপজেলায় ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে।এ উপলক্ষে ২ সেপ্টম্বর রোজ রবিবার বিকেল ৪ টায় বাউফল পৌর শহরের সার্বজনীণ কালিবাড়ি মন্দির থেকে এক বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়েছে। শোভাযাত্রাটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় মন্দিরে গিয়ে শেষ হয়। মন্দির পরিচালনা কমিটির সভাপতি জীবন কৃষœ সাহার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের চীফ হুইপ আসম ফিরোজ (এমপি)। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল মোতালেব হাওলাদার,সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম ফারুক, বাউফল প্রেসক্লাবের আহবায়ক হারুন অর রশিদ খান প্রমুখ । অনুষ্ঠানে শ্রী কৃষ্ণের আর্বিভাব তিথির ওপর আলোকপাত করেন মন্দিরের পূরোহিত বিপুল চক্রবর্তী। এরপর নৃত্য, গীতা পাঠ ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরুষ্কার বিতরণ করা হয়। এর আগে দিবসটি উপলক্ষে বাউফলের ঐতিহ্যবাহী কালাইয়া মদন মোহন জিউর আখড়া বাড়ি মন্দির প্রাঙ্গন থেকে বেলা ১০ টায় বর্নাঢ্য এক শোভযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বাণিজ্যিক বন্দর কালাইয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় মন্দিরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে মন্দির পরিচালনা কমিটির সভাপতি অতুল চন্দ্র পালের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভা, নৃত্য, শিশুদের গীতা পাঠ ও নারীদের জন্য কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পিজুস চন্দ্র দে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান ও ইউপি চেয়ারম্যান এসএম ফয়সাল আহমেদ মনির হোসেন মোল্লা। অনুষ্ঠানে শ্রী কৃষ্ণের আর্বিভাব তিথির ওপর আলোকপাত করেন মন্দিরের পূরোহিত কার্তিক চক্রবর্তী, কর্পূরকাঠী ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুষার কান্তি ঘোষ, শিবানন্দ রায় বণিক প্রমূখ।


