কহিনুর বাউফল (পটুয়াখালী) সংবাদ দাতা ঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলার নাজিরপুর র্বোড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাসলিমা আক্তার ও বিলবিলাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আলী আশরাফ খান বাচ্চু উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন। উপজেলা পর্যায়ে বাছাই কমিটির সভায় নির্বাচিত তালিকা উপজেলা শিক্ষা অফিস কর্তৃক প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০১৮ প্রদান করা হয়।
এর মধ্যে উপজেলা যাচাই-বাছাই কমিটির সভায় শ্রেষ্ঠ শিক্ষিকা ও শিক্ষক নির্বাচিত হয়েছেন তাসলিমা আক্তার ও আলী আশরাফ খান বাচ্চুু। এছাড়া উপজেলার শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় দাশপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির শ্রেষ্ঠ সভাপতি মোঃ আমিনুল ইসলাম নির্বাচিত হয়েছে।উপজেলা পর্যায়ে বাছাইকালে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার পিজুষ চন্দ্র দে, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোশারেফ হােসেন খান, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ মার্জিয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা রিয়াজুল হক, ইন্সট্রাক্টর মাহবুব আলম,দাশপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আফরোজা ইয়াসমিন লিপি প্রমুখ।


