কহিনুর বাউফল ( পটুয়াখালী) সংবাদদাতা ঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ১৩নং আদাবাড়ীয়া ইউনিয়নের কাশিপুর বাজারের ব্যাবসায়ী নুরুল হকের (৪০) দোকান থেকে খাদ্য অধিদপ্তরের সীলযুক্ত ১৩৩টি বস্তায় ৩৫০০ কেজি চাল উদ্ধারের ঘটনায় ৫ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ।
শুক্রবার রাত ৮টার দিকে অভিযান চালিয়ে ওই চাল উদ্ধার করে বাউফল থানা পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের লক্ষীপাশা গ্রামের মৃত ফজলে করিমের ছেলে চাল ব্যবসায়ী নুরুল হক (৪০) এবং বগা ইউনিয়নের বগা গ্রামের মৃত ফজলুল হক মিয়ার ছেলে আব্দুল আজিজ মিয়া (৭০) ও মোঃ ইদ্রিস মিয়াকে (৬৫) আটক করা হয়েছে।
পুলিশ জানায়- শুক্রবার রাতে উপজেলার কাশিপুর বাজারে চাল ব্যবসায়ীর নুরুল হক তাঁর দোকানের গোডাউনে কয়েকজন শ্রমিক দিয়ে খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত বস্তা থেকে চাল সরিয়ে আবার নতুন করে নুরজাহান সীলযুক্ত বস্তা করছিলেন। এমন সময় গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে সরকারি চাল উদ্ধার করে থানা পুলিশ। ব্যবসায়ী নুরুল হক স্বীকার করেন, তিনি ওই চালগুলো বগা ইউনিয়নের মোঃ ইদ্রিস মিয়ার মাধ্যমে তার বড় ভাই চাল ব্যবসায়ী আব্দুল আজিজ মিয়ার (৭০) কাছ থেকে কিনে এনেছেন।
ুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুু এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় ৫ জনকে আসামি করে মামলা হয়েছে। নুরুল হক, আব্দুল আজিজ ও ইদ্রিসকে সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। এবং পলাতক দুইজনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


