কহিনুর বাউল(পটুয়াখালী)প্রতিনিধিঃ দৈনিক প্রতিদিনের সংবাদ বাউফল উপজেলা প্রতিনিধি, বাউফল প্রেসক্লাবের সাবেক নয় বারের সহ-সভাপতি এবং বর্তমান বাউফল প্রেস ক্লাবের নির্বাহী সদস্য মোঃ দেলোয়ার হোসেন ছেলে এইচ এম মুস্তাকিম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে।
সে বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে বাউফল সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে ২০২১ সালের পরীক্ষায় অংশ গ্রহন করে। এই সাফল্যের জন্য তার অভিভাবক শিক্ষক বৃন্দের প্রতি চির কৃতজ্ঞ। তার বাড়ি পটুয়াখালী জেলার বাউফল উপজেলার পৌরশহরের ৯ নং ওয়ার্ডে। ভবিষ্যতে সে প্রকৌশলী হতে চায়। মুস্তাকিম সবার দোয়া প্রার্থী।


