পটুয়াখালী, সংবাদদাতা: ঢাকা থেকে প্রকাশিত সাপ্তাহিক অপরাধ অনুসন্ধান পত্রিকার সম্পাদক ও প্রকাশক রফিকুল ইসলাম কাজল, অপরাধ অনুসন্ধান পত্রিকার বাউফল উপজেলা প্রতিনিধি কহিনুর বেগম ও জাগো নিউজ টুয়েন্টি ফোর ডট কম এর সম্পাদনা সহকারী মু. ফারুক আলমের মাতা মোসা: বিলকিছ বেগম মঙ্গলবার ভোর রাত পৌনে ৫টায় বাউফল পৌর শহরের মুসলিম পাড়ার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে……………রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৭৫) বছর। দীর্ঘদিন থেকে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি ৪ মেয়ে, ২ ছেলে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার প্রথম নামাজে জানাজা বিকাল ৪টা বাউফল সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় ও ২য় জানাজা সন্ধ্যা সাড়ে ৫টায় বাউফল ইউপির গোসিংগা গ্রামে অনুষ্ঠিত হয়। পরে গোসিংগা মৃধা বাড়ির পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। তার মৃত্যুতে আ স ম ফিরোজ এমপি. পৌর মেয়র জিয়াউল হক জুয়েল ও বাউফল উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার মজিবুর রহমান, বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা পিযুস চন্দ্র দে ও বাউফলে কর্মরত সকল ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।


