কহিনুর বাউফল (পটুয়াখালী) সংবাদ দাতা ঃ পটয়াখালী জেলার বাউফলের কেশবপুর মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র মঈন খান ওরফে নয়ন (১৫) হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে শনিবার দুপুরে মানববন্ধন করেছেন সহপাঠি, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী। ঘন্টাব্যাপী বিদ্যালয়ের সামনের সড়কে অনুষ্ঠিত ওই মানববন্ধনে বক্তব্য রাখেন, নয়নের বাবা মোসলেম উদ্দিন খান, মা মনিরা ফেরদৌস, কেশবপুর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সালেহ্ উদ্দিন পিকু , কেশবপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তরিকুল ইসলাম প্রমুখ।
উলেখ্য, সন্ত্রাসীরা ২০১৭ সালের ২৯ সেপ্টেম্বর দিবাগত রাত ৩ টার দিকে বসঘরে প্রবেশ করে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে নয়নকে । ওই ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কোন আসামি গ্রেফতার করতে পারেনি।
বাউফল থানার ওসি খন্দকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। আদালতের পরবর্তি নির্দেশনা পেলে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে।


