বাউফলে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের এক কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত !!

কহিনুর বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা ঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত একজন চতুর্থ শ্রেনীর কর্মচারী করোনাভাইরাসে শনাক্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় সুত্রে এই তথ্য নিশ্চিত করেছেন। সুত্রে জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চতুর্থ শ্রেনীর কর্মচারীর নমুনা পরিক্ষা করে তার ফলাফল করোনা পজেটিভ এসেছে। তিনি জরুরী বিভাগে কর্মরত ছিলেন। এই প্রথম বাউফল হাসপাতালের কর্মচারী করোনাভাইরাসে শনাক্ত হয়েছে।

এ ব্যাপারে বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রশান্ত কুমার সাহা জানান, করোনা শনাক্তকারী তার হাসপাতালের চতুর্থ শ্রেনীর একজন কর্মচারী। শনাক্ত হওয়ার পর থেকে হোম কোয়ারেন্টিনে চিকিৎসাধীন আছেন|