বাউফলে সড়ক দুর্ঘটনায় আহত ছাত্রের মৃত্যুতে, এলাকায় শোকের ছায়া!!

কহিনুর বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় সড়ক দুর্ঘটনায় আহত খিজির হায়াত ওরফে লিজু (২৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুর ১২টা দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। শিক্ষার্থী লিজু উপজেলার কাছিপাড়া ইউনিয়নের উত্তর কাছিপাড়া গ্রামের আইয়ুব আলী খানের ছেলে ও ঢাকার একটি বেসরকারী কলেজের বি এস সি ইঞ্জিনিয়ারিং প্রথম বর্ষের ছাত্র ছিল।

নিহতের প্রতিবেশি প্রভাষক আবু হাসান মিরন বলেন, গত নভেম্বর মাসে খিজির হায়াত ওরফে লিজু মটর সাইকেল যোগে বগা বাজার থেকে বাড়ি ফেরার পঘে ঝিলনা গ্রামের কলতার মোরে দুর্ঘটনার শিকার হন। এ সময় লিজুকে গুরুতর আহত প্রথমে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পরে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শনিবার লিজু বাড়ি ফিরলে রোববার সকালে হঠাৎ করে গুরুতর অসুস্থ হয়ে পরলে দুপুর ১২টা দিকে তাঁর মৃত্যু হয়।

কাছিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, তরুন এই শিক্ষার্থীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে। সোমবার বেলা ১১টায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে খিজির হায়াত ওরফে লিজুর লাশ দাফন করা হবে।