কহিনুর বাউফল(পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় সড়ক দূর্ঘটনায় মোঃ খলিলুর রহমান জমাদ্দার (৩৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে । রবিবার দিবা গত রাত তিনটার সময় উপজেলার নওমালা ইউনিয়নের কালাইয়া পটুয়াখালী সড়কের নগরের হাট ডায়াগনস্টিক সংলগ্ন এলকায় ঘটনাটি ঘটে। মৃত্যু খলিলুর রহমানের পিতার নাম আব্দুল কাদের জোমাদ্দার।
স্থানীয় সূত্রে জানা যায়,রবিবার মধ্য রাতে বাড়ি থেকে টমটম যোগে নওওমালা ভাঙ্গাব্রীজ এলাকায় মেয়ের বিয়ের ফ্রিজ আনতে যাওয়ার পথে ঘন ক‚য়াশার কারনে নওমালা নগরের হাট ডায়াগস্টিক এলাকায় টমটম উল্টে পড়ে ঘটনা স্থলে নিহত হন খলিলুর রহমান। গুরুতর আহত হন টমটম ড্রাইভার মোঃ রাসেল মোল্লা (২৫) ও নিহত খলিলুর রহমানের ছেলে ইমরান (১৩)। আহত টমটম ড্রাইভার রাসেলকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং নিহত খলিল এর স্কুল পড়–য়া ছেলে ইমরানকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ ব্যাপারে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন,নিহতর পরিবারের পক্ষ থেকে কোন মামলা করবেন না বলে থানায় লিখিত ভাবে অঙ্গীকার প্রদান করেন।


