বাউফলে হতদরিদ্রদের মাঝে স্কুল ব্যাগ ও শীতবন্ত্র বিতরন

কহিনুর বাউফল পটুয়াখালী সংবাদ দাতা ঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বিলবিলাস মাধ্যমিক বিদ্যালয়ের দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ বিতরন করা হয়েছে। ০৬ জানুয়ারী রবিবার দুপুর ১২টায় বিদ্যালয়ের ১শত দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে এ ব্যাগ বিতরন করা হয়। ঢাকা চেম্বার অফ কমার্স এ্যান্ড ইন্ড্রাস্ট্রির সদস্য ও বিশিষ্ট সমাজ সেবক মো. নান্না মিয়ার নিজস্ব তহবিল থেকে এ ব্যাগ বিতরণ করেন। পরে স্থানীয় দুইশত হতদরিদ্রদের মাঝে শীত ব¯্র বিতরন করা হয়। এ সময় অন্যান্যদের উপস্থিত ছিলেন বাউফল সদর ইউপি চেয়ারম্যান মো. জসিম উদ্দিন খান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ফজলুল করিম সিকদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সোহরাব হোসেন,সাংবাদিক আরেফিন সহিদ,সাইফুল ইসলাম,এম.নাজিম উদ্দিন,মো: জসিম উদ্দিন,মজিবুর রহমান প্রমুখ।