বাউফলে হাউজিংয়ের বিরুদ্ধে মিছিল ও মানববন্ধন

কহিনুর বাউফল(পটুয়াখালী) সংবাদ দাতা ঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বাউফল পৌর সভায় হাউজিং প্রকল্প ও অধিগ্রহণ বাতিলের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে সহা¯্রাধীক কৃষক ও এলাকাবাসী ।

১৫ সেপ্টেম্বর রোজ শনিবার বেলা ১১টায় বাউফল উপজেলার পৌর সভার ৮ নং ওয়ার্ড নাজিরপুর আলগী নদীর পূর্বপাড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। আলহাজ্ব আলাউদ্দিন মৃধার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন কৃষক নেতা জাফর মৃধা, হাতেম সিকদার ও সোহেল খান। মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান সরকার ২০১৪ সালের মার্চ মাসে ঘোষনা করেন কোন আবাদি জমিতে হাউজিং প্রকল্প করা যাবেনা। সম্প্রতি একদল ভ’মিদস্যুরা তাদের পূর্বপুরষের জমি দখল করে হাউজিং করার পায়তারা করছে। বিক্ষোভকারীরা সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রæত ব্যবস্থা নেয়ার জন্য সরকারের সূ-দৃষ্টি কামনা করছেন।