বাউফলে ১৩শত পরিবারকে খাদ্য সহায়তা

কহিনুর বাউফল(পটুয়াখালী)সংবাদদাতা: পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় হোন্ডা চালক, চা দোকানদার, অসহায় দুস্থ ও মধ্যবিত্ত ১৩শ পরিবারের মধ্যে খাদ্য সহায়তা দিয়েছে উপজেলা আওয়ামীলীগ এবং এক ওয়ার্ড কাউন্সিলর। মঙ্গলবার সকালে নাজিরপুর ইউনিয়নে ৫৫০ জন, মদনপুরা ইউনিয়নে ৩৫০ ও কালাইয়া ইউনিয়নের ৪০০ জন পরিবারের মধ্যে সামাজিক দুরত্ব বজায় রেখে এ খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।এদিকে পৌরশহরে ৪নং ওয়ার্ডে স্থাণীয় কাউন্সিলর দুঃস্থ মধ্যবিত্ত প্রায় ৫শ পরিবারের মধ্যে খাদ্য সহায়তা করেছে । উপজেলা ভাইস চেয়ারমান মোশারেফ হোসেন খান, নাজিরপুর ইউপি চেয়ারম্যান ইব্রাহিম ফারুক, কালাইয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনির হোসেন মোল্লা, মদনপুরা ইউনিয়নের চেয়ারম্যান মস্তফা মিয়া ও নাজিরপুর ইউনিয়নসাধারণ সম্পাদক ইয়াসমিন ফারুক উপস্থিত ছিলেন। পৃথক ওই কর্মসূচিতে চেয়ারম্যানগন জনসাধারণকে প্রধান মন্ত্রীর ঘোষিত ৩১ দফা মনেে চলার পরামর্শ দেন ।