কহিনুর বাউফল পটুয়াখালী সংবাদ দাতা ঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় ৪৭তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। ২৫ নভেম্বর রবিবার সকালে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ আয়োজনে দিবসটি পালনে বিশেষ কর্মসূচী গ্রহন করেন। কর্মসূচীর মধ্যে ছিল র্যালী ও আলোচনা সভা। ‘সমবায় ভিত্তিক সমাজ গড়ি টেকসই উন্নয়ন নিশ্চিত করি’ প্রতিপাদ্য বিষয় নিয়ে উপজেলা চত্বরে র্যালি বের হয়।
দিবসটি দ্বিতীয় কর্মসূচী সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনাতনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমবায় অফিসার কামরুল আহসান মিয়া সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা অপূর্ব লাল সরকার, উপজেলা উপানুষ্ঠানিক প্রোগ্রাম অফিসার সরোয়ার হোসেন, বাউফল প্রেস ক্লাব সাবেক সভাপতি অতুল চন্দ্র পাল। অনুষ্ঠান পরিচালনা করেন সমবায় ভিত্তিক সফল উদ্যোক্তা, গাঙ্গুলি নার্সারী মালিক উত্তম গাঙ্গুলী। অনুষ্ঠিত কর্মসূচীতে সমবায় সমিতি সদস্য, সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও সাংবাদিক অংশগ্রহন করেন।


