কহিনুর বাউফল(পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় দেশের সার্বিক উনয়ন, চাহিদা ,সামজিক সম্প্রীতি ও মর্যাদা বৃদ্ধির লক্ষে করনীয় সম্পর্কে সকল ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান,সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের সাথে মতনিমিয় করেছেন বাংলাদশ জাতীয় সংসদ, সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি ও সাবেক চীফ হুইপ উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযাদ্ধা আ.স.ম ফিরোজ এমপি।
০৩,০৯,২২ ইং তারিখ রোজ শনিবার সকাল ১১টার দিকে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় জনতা ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি আ.স.ম ফিরোজ এমপির সভাপতিত্বে ও সিনিয়র যুগ সম্পাদক আনিচুর রহমানের সঞ্চালয় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসন খান, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিসু,সহসভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান শামসুল আলম মিয়া. সহসভাপতি নুর মোহাম্মদ মিয়া, যুগ্ন সম্পাদক ও পৌর আওয়ামীলীগের সভাপতি ইব্রাহিম ফারুক,উপজেলা আ’মীলীগের সাংগঠনিক সম্পাদক ও সূর্য়মনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চু, কালাইয়া ইউনিয়নের চেয়ারম্যান ফয়সাল আহম্মেদ,চন্দ্রদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক,নওমালা ইউপি চেয়ারম্যান এ্যাড. কামাল বিশ্বাস, ধূলিয়া ইউপি চেয়ারম্যান হুমায়ন কবির প্রমুখ ।
মতবিনিময় সভায় ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের উদ্দেশ্যে এমপি আ.স.ম ফিরোজ বলেন, শেখ হাসিনার সরকারের দেশের সার্বিক উন্নয়নের কথা গ্রামের সাধারন জনগনকে জানাতে হবে। আওমীলীগ সরকার দেশকে ব্যাপক উন্নয়নমূলক কাজ করছেন। কিন্তু এলাকায় প্রচার কম। সরকারের পক্ষে ইউনিয়ন পর্যায় আপনারা উন্নয়নমূলক কাজ করে থাকেন । দেশের উন্নয়নের জন্য শেখ হাসিনার সরকারের প্রয়োজন ।


