বাউফল উপজেলা পরিষদ চত্বরে চলছে বালু ও ইটের ব্যবসা দেখার কেউ নাই

কহিনুর বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালী জেলার বাউফল উপজেলা পরিষদ চত্বরে সড়ক দখল করে চলছে বালু ও ইটের ব্যবসা। পথচারীদের পোহাতে হচ্ছে ভোগান্তি। ব্যাহত হচ্ছে সরকারি অফিস কার্যক্রম চালাতে। সরেজমিনে দেখা গেছে, বাউফল উপজেলা পরিষদ চত্বর পিছনের রাস্তা অর্থাৎ আনসার ভিডিপি, বনায়ন, মৎস্য মাধ্যমিক শিক্ষা অফিসের সামনে প্রায় আধা কিলোমিটার বাউফল পৌর সভা খাল জুড়ে ইট বালু ব্যবসা চলছে। ফলে সড়কের অধিকাংশ জায়গায় বালুর স্তুপ আর সারাদিন বালুর ট্রলির দখলে থাকায় ঘটছে দুর্ঘটনা। একই সঙ্গে ভারী ট্রলি চলাচলে নষ্ট হচ্ছে সড়কটি।পথযাত্রীদের অভিযোগ হচ্ছে, বাউফল উপজেলার পিছনে (উত্তর-পূর্ব পাশে) একাধিক স্থানে কার্গু থেকে বালু উত্তোলন করে ট্রলিযোগে ফেলা হয় সড়কের উপর। এ সড়কের উপর দিনে -দুপুরে ট্রলি দাঁড় করিয়ে তোলা হচ্ছে বালু ও ইট। এ ইটবালু প্রতিদিন ট্রলিতে করে বাউফল পৌরসভাসহ উপজেলা বিভিন্ন প্রান্তে যাচ্ছে। একই অবস্থা উপজেলা চত্তরের পিছনে নাজিরপুর খাল পাড় এলাকা থেকে নাজিরপুর-ছোট ডালিমা ব্রিজ পর্যন্ত। প্রতিদিন একের পর এক ট্রলি বালু নিয়ে চলাচল করায় সড়কগুলোর ইট বিটুমিন উঠে গেছে। উপজেলার ভিআইপি সড়ক রক্ষা কমিটির সাধারন সম্পাদক ফেরদাউস ভুট্টু বলেন, উপজেলা চত্বর হচ্ছে ভিআইপি সড়ক আবাসিক এলাকা। রয়েছে বিএডিসি অফিস, মাধ্যমিক শিক্ষা অফিস, মৎস্য অফিস, আনসার ভিডিবি অফিস, বিআরডিবি অফিস, বনবিভাগসহ বিভিন্ন অফিস আছে। বিশেষ করে পল্লী বিদ্যুৎ অফিসে প্রতিদিন ৫/৬শত লোকজন আশা যাওয়া করে। অফিস চত্বর ব্যস্ত সড়কে দুই পাশ জুড়ে ইট, বালু, পাথর, রড, সিমেন্ট ্এর ব্যবসা করে কিছু ভাসমান ব্যাবসায়ী। বাতাসে বালু ঢুকে যায় অফিস ও বাসাবাড়ীতে। ট্রলির শব্দে মানুষ রাতে ঘুমাতে পারে না। এ ব্যাপারে কর্তৃপক্ষকে মৌখিক ভাবে জানিয়েছি। কোন ব্যবস্থা পাইনি। বাউফল পৌরসভা সচিব মাইনুল ইসলাম জানান, সংশ্লিস্ট ঠিকাদারকে ওই সড়কে ইট বালু রাখতে নিষেধ করা হয়েছে। সড়কের উপর ইট বালু সরিয়ে ফেলার লিখিত দিয়েছে। উপজেলা নির্বাহী অফিসার পিযুশ কান্তি দে জানান, বিষয়টি নলেজে আছে। দ্রæত মোবইল কোর্টের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেয়া হবে।