বাউফল পৌরসভা বাজারের ৭টি দোকান পুড়ে ছাই

কহিনুর বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি ::  পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বাউফল পৌরসভা এলাকা বাজার রোড ১৯.০৭.১৮ ইং তারিখ রোজ বৃহসপতিবার গভীর রাতে আগুন লেগে ৭ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। একাধিক সূত্রে জানাগেছে, পৌরসভা বাজারের আল ফাহাদ স্টেশনারী দোকাান থেকে রাত ১.৩০ মিনিটের সময় আগুন লাগে। এ সময় নজির হুজুর হার্ডওয়ার ইন্ডি ওষুধ ফার্মেসী সহ ৭ টি দোকান পড়ে যায়। ক্ষয় ক্ষতির পরিমান প্রায় ২ কোটি টাকা। আগুনে ভস্মীভূত দোকানের মধ্যে রয়েছে আল ফায়াদ স্টেশনারী হোটেল কুমদিনি ফার্মেসী, আলীর ফাস্ট ফুট, নজির হুজুররের দোকান। রাতে ফায়ার সার্ভিস এসে প্রায় দেড় ঘন্টা চেস্টা চালিয়ে আগুন নিবাতে সক্ষম হয়। বাজারের নৈশ প্রহরি আ: বারেক জানান, রাত অনুমান দেড়টার সময় হোটেল ফাহাদ এর ভিতর থেকে শব্দ কানে ভেষে আসছিলো। নিকটে গিয়ে কেচিগেট দিয়ে উকি দিয়ে তাকিয়ে দেখি দোকানের ভিতরে আগুন জ্বলছে। সাথে সাথেই মোবাইল ফোনে ফায়ার সার্ভিসকে খবর দিয়ে আশাপাশের লোকজনকে জাগিয়ে দিয়ে থানা পুলিশকে খবর দেই। ততক্ষনে আগুনের লেলিহান শিক্ষা হোটেল ফাহাদ ও বীর মুক্তিযোদ্ধা ওয়াদুদ মিঞা মার্কেটের কুমুদিনি ফার্মেসি, নাফি মেডিকেল হল ও নির্মল ভ্যারাইটিস স্টোর ও গণেশ সাহার মুদি মনোহরি দোকান পুড়ে ছাই হয়ে যায়। পুড়ে যাওয়া দোকান মালিক অহিদুজ্জামান জানান, তার ৩ টি দোকান পুড়ে গেছে। ১৯৮২ সালে একই জায়গায় আগুন লেগে লুটপাট হয়। এই ঘটে যাওয়া অগ্নিকান্ড নিয়ে তার সন্দেহ রয়েছে। বাউফল ফায়ার সার্ভিস কর্মী আল আমিন জানান, এসও বাহাউদ্দিনের নেতৃত্বে বাউফল পৌরসভা আগুন নিয়ন্ত্রনের চেস্টা চালিয়ে সফল হয়েছে। তাৎক্ষনিক হিসাবে, অর্ধ কোটি টাকা সম্পদ নস্ট হয়েছে। বৈদ্যাতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগছে বলে ধারনা করেছেন। আগুন নিয়ন্ত্রনের সময় কেউ আহত নিহত হয়নি।