বাউফল সড়ক দুর্ঘটনায় নিহত ১

কহিনুর বাউফল পটুয়াখালী সংবাদ দাতা : পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ১৪ নং নওমালা ইউনিয়নের সোলাবুনিয়া নামক এলাকায় ০১ অক্টবর রোজ সোমবার সকাল ১০টার দিকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু মোকলেচ হাওলাদারের স্ত্রী মোসাঃ রাবেয়া (৭০) নিহত হয়েছে। জানা গেছে, বাউফল উপজেলা পশ্চিম নওমালা গ্রামে তার বাড়ি। সকালে ওই বৃদ্ধা জামাই বাড়ীর বটকাজলের উদ্দেশ্যে অটোরিক্সা যোগে সোলাবুনিয়া স্থানে রাস্তা পাড়াপাড়ের সময় অপরদিক থেকে মটর সাইকেল তাকে চাপা দেয়। এসময় স্থানীরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নওমালার নগরের হাট ইউনিয়ন স্বাস্থ্য কম্পেক্সে ভর্তি করে। তার অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বাউফল উপজেলা স্বাস্থ্য কম্পেক্সে প্রেরন করেন। স্বাস্থ্য কম্পেক্সে নিলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে মারা যায়। বাউফল থানার ওসি খন্দকার মোসতাফিজুর রহমান জানান এব্যাপারে কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে ব্যাবস্থা নিবো ।