এম এম সি মেহেদী কাটাখালীঃ ফকিরহাট প্রতিনিধি ঃ ফকিরহাটে উন্নয়ন মেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এ মেলার উদ্বোধন করেন। এসময় বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য এ্যাড. মীর শওকত আলী বাদশা, বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য তালুকদার হাবিবুননাহার, জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান, ইউএনও শাহনাজ পারভীন, দেশ সেরা ইউপি চেয়ারম্যান স্বপন দাশসহ জেলার সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধন অনুষ্ঠানে উন্নয়ন মেলায় অংশগ্রহনকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষার্থী, এনজিও প্রতিনিধি, জনপ্রতিনিধিসহ সকলে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। এসময় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে দুই জন উপকারভোগীর সাথে কথা বলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস বাগেরহাট জেলার বিভিন্ন সেক্টরের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন। ফকিরহাটে সরকারের বিভিন্ন সংস্থার ৬১টি স্টল রয়েছে। দর্শকদের জন্য এসব স্টল উন্মুক্ত রাখা হয়েছে। এসময় প্রায় ৫ হাজার নানা পেশার মানুষ মেলা প্রাঙ্গন ঘুরে দেখেন।


