বাগেরহাটের বেতাগা ইউনাইটেড স্কুলে নেটিজেন আইটি “এডুম্যান” সফটওয়্যার এর শুভ উদ্বোধন

এম এম সি মেহেদী কাটাখালী ঃ  মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের ধারাবাহিকতা বজায় রেখে শিক্ষার ডিজিটাল রূপান্তরের অংশ হিসাবে বাগেরহাটের বেতাগা ইউনাইটেড স্কুলে নেটিজেন আইটি এবং বিজয় ডিজিটালের কারিগরি সহযোগিতায় “এডুম্যান” সফটওয়্যার এর শুভ উদ্বোধন মঙ্গলবার সকাল ১১ টায় সম্পন্ন হয়।

এ এডুম্যান সফটওয়্যার এর মাধ্যমে এখন থেকে অনুপস্থিত ছাত্রের অভিভাবক বাড়িতে বসেই তার সন্তানের উপস্থিতি/অনুপস্থিতি সম্পর্কে নিশ্চিত হতে পারবে। পাশাপাশি ছাত্রদের এ্যাডমিট কার্ড, সীটপ্লান, রেজাল্ট প্রসেসসহ বিদ্যালয় ব্যবস্থাপনার যাবতীয় কাজ এ সফটওয়্যার দিয়েই সম্পন্ন করতে পারবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বশাসিত ইউনিয়ন পরিষদ এর এ্যাডভোকেসি গ্রæপ অব বাংলাদেশ এর সভাপতি এবং দেশ সেরা ইউপি চেয়ারম্যান স্বপন দাশ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি নজরুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদ্যুৎ কুমার দাশ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নেটিজেন আইটি ও বিজয় ডিজিটালের জেলা প্রতিনিধি শেখ নেওয়াজ শরিফ মুন্না, সবুজ হোসেন রাজ, ফকিরহাট উপজেলা প্রতিনিধি নাজমুল হুসাইন, আইসিটি শিক্ষক নাজমুল হুদা, দুলাল চন্দ্র দাশ, সাংবাদিক পি.কে. অলোক, বাদশাহ আলম, শেখ সিহাব উদ্দিন (রুবেল), মেহেদী হাসান, মনিরুল ইসলাম, আলমগীর হোসেন, বিপ্লব বিশ^াস প্রমুখ।